বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আ.লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

 
নিজস্ব প্রতিবেদক : মোকলেসুর রহমান নামের আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় পুরান ঢাকার বংশালের সাতরওজা মাজারের সামনে এই ঘটনা ঘটে।

kdkd_49818

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাজারের সামনে পূর্ব শত্রুতার জেরে মোকলেসুর রহমানের ওপর কিছু দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মোকলেসুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কোনো পদে ছিলেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এসআই শরীফুল বলেন, মোকলেসুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত