,

জিকা: সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯

 

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আরও ৯ জন বাংলাদেশি নাগরিক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

jicaa_49833
তবে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, আক্রান্ত বাংলাদেশি রোগীদের অবস্থা উন্নতির দিকে। আক্রান্তদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।বাংলাদেশ মিশন সিঙ্গাপুরে অবস্থান করা বাংলাদেশিদের জিকা ভাইরাসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
জিকা: সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯
বাংলাদেশি কমিউনিটিকে সতর্ক করে দেয়া বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে এবং সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশিদের এ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। এ সংক্রান্ত বিষয়ে যে কোনো সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের শ্রম শাখায় বা ৬২৫৫০০৭৫ (এক্সটেনশন-২৭৯, ২৮১) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।’
এর আগে সিঙ্গাপুরে কর্মরত ১০ বাংলাদেশি জিকায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে