১১ সেপ্টেম্বর থেকে সরকারি ছুটি শুরু
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ল। ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১২-১৪ সেপ্টেম্বরের সরকারি ছুটির সঙ্গে যোগ হলো ১১ সেপ্টেম্বরের ছুটিও।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। আগামী ১১ ও ১৫ সেপ্টেম্বর এই ছুটি হওয়ার সম্ভাবনা ছিল। তবে এখন শুধু ১১ সেপ্টেম্বর ছুটি থাকবে। ওই দিনের অফিস করতে হবে ২৪ সেপ্টেম্বর।
আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।











