,

৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণের নির্দেশ

 

নিজস্ব প্রতিবেদক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। কোরবানি ঈদের এক সপ্তাহ আগে সোমবার তিনি এ নির্দেশ দেন।নিজ মন্ত্রণালয়ে বাণিজ‌্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা না হলে ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা কেউই লাভবান হবেন না। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ‌্যে তা নির্ধারণ করতে ব‌্যবসায়ীদের বলা হয়েছে।

তোফায়েল-আহমেদ

মূল্য কত নির্ধারণ করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, একটা বাস্তবসম্মত মূল্য তো নির্ধারণ করতে হবে। জনগণ যাতে চামড়ার ন্যায্য মূল্য পায়, আবার চামড়া শিল্পের ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ট‌্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, গত বছর ঢাকায় গরুর কাঁচা চামড়ার প্রতিবর্গ ফুট ৫০ থেকে ৫৫ টাকা আর ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪৫ থেকে ৫০ টাকা।

বাংলাদেশের চামড়ার মোট চাহিদার বেশিরভাগের জোগানই আসে কোরবানির পশু থেকে। খুচরা বিক্রেতাদের কাছ থেকে কেনার জন‌্য প্রতি বছর এই দাম নির্ধারণ করে দেন চামড়া ব‌্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে