বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শোডাউন দিয়ে মার খেলো ‘আসল বিএনপি’

asolbnp2নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুবদল ও ছাত্রদলের ধাওয়ায় পালিয়েছে কামরুল হাসান নাসিম সমর্থিত ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা।

সোমবার বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ‘আসল বিএনপি’র ব্যানারে ১৫-২০ জনের একটি দল নয়াপল্টনের জোনাকি সিনেমা হলের সামনে থেকে মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে আসার চেষ্টা চালায়।

এসময় পূর্বে থেকে অবস্থান নিয়ে থাকা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা পালিয়ে যান।

এসময় ছাত্রদল-যুবদলের হামলায় ‘আসল বিএনপি’র ৩-৪ জন সমর্থক আহত হন।

পরে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিল ও শো-ডাউন করেন। এসময় রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পল্টন থানার ওসি রফিকুল ইসলাম ধাওয়া ও আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতয়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত