,

দেশি গরুতে জমে উঠেছে পশুর হাট

cowbg20160905050118নিউজ ডেস্ক : জমে উঠেছে রাজশাহীর পশুর হাটগুলো ঈদকে সামনে রেখে। ভারতীয় গরুর চেয়ে এবার হাটগুলোতে দেশি গরুর আমদানিই বেশি।দামও চড়া।

বেশব্যবসায়ীরা বলছেন, সীমান্তে কড়াকড়ি এবং খেয়াঘাট ইজারাদার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক চাঁদাবাজির কারণে ভারত থেকে গরু-মহিষ আমদানিতে আগ্রহ হারিয়েছেন তারা। ফলে এবার পশুর হাটে কমেছে ভারতীয় গরুর আধিক্য।

রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট শহরের সিটি হাট। এ হাটের ইজারাদার জানান, ভারত থেকে গরু না আসলেও এবার সমস্যা হবে না কোরবানির বাজারের। এ অঞ্চলের খামারিদের কাছে যে পরিমাণ গরু আছে, তাতেই মিটবে চাহিদা। তবে গরুর দাম একটু চড়া।

কোরবানি ঈদ ঘনিয়ে আসায় এখন প্রতিদিনই গরু উঠছে হাটে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে হাটে গরু নিয়ে আসছেন বিক্রেতারা। ক্রেতারাও ভিড় করছেন হাটে। ক্রেতা-বিক্রেতার ভিড়ে পা ফেলার জায়গা নেই এই হাটে। পাইকারও আসছেন দেশের বিভিন্ন জেলা থেকে। ভারতীয় গরু না আসায় এবার গরুর ভালো দাম পাচ্ছেন বিক্রেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, তানোরের মুন্ডুমালা ও চৌবাড়িয়া, পুঠিয়ার বানেশ্বর এবং গোদাগাড়ীর কাঁকনহাটসহ জেলার সব পশুর হাটে এবার দেশি গরুর আধিক্য। গরুর পাশাপাশি ছাগল ও ভেড়া উঠছে হাটে। এরই মধ্যে হাটগুলো জমে উঠেছে। তবে মাঝে মাঝে বাগড়া বাধাচ্ছে বৃষ্টি। তারপরেও বৃষ্টিকে উপেক্ষা করে ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখরিত থাকছে পশুর হাটগুলো।

রোববার দুপুরে রাজশাহী সিটি হাটে গিয়ে দেখা যায়, গরু নিয়ে হাটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বিক্রেতারা। ক্রেতারা আসছেন, জানতে চাইছেন দাম। দামে-দরে মিলে গেলে কিনছেন। তা না হলে দর কষাকষি করছেন আরেক বিক্রেতার সঙ্গে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, হাটজুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা এবং বেশকিছু স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। হাটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা ও ডিবি পুলিশের সদস্যরা পুরো হাটে সজাগ দৃষ্টি রেখেছে।গোনিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে