বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসেজিং অ্যাপস আলাপান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

PMনিউজ ডেস্ক : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১৪ লাখ সরকারি কর্মকর্তাদের যুক্ত করতে দেশীয় মেসেজিং অ্যাপ আলাপনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এই অ্যাপটির উদ্বোধন করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। ইনস্ট্যান্ট এই মেসেজিং অ্যাপের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের যোগাযোগ ও দাপ্তরিক কাজ সহজ হবে বলে জানানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে তৈরিকৃত এই অ্যাপের মাধ্যমে সরকারের সকল কর্মকর্তারা দেশ-বিদেশ থেকে বিনামূল্যে নিজেদের মধ্যে এবং গোষ্ঠীগত আলাপচারিতা (চ্যাট ও গ্রুপ চ্যাট), কথোপকথন ও ভিডিও কথন (ভয়েস ও ভিডিও কল), গ্রুপ কনফারেন্স, বার্তা প্রেরণ, নথি আদান-প্রদান করতে পারবেন। কর্মকর্তাদের অবস্থানও জানা যাবে।

অ্যাপের অ্যাডভান্স সার্চ অপশন থেকে খুব সহজেই নির্দিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সুনির্দিষ্ট যেকোনো কর্মকর্তার মোবাইল নম্বর সংগ্রহ করা যাবে এবং সকল ধরনের যোগযোগ আরও সহজতর হবে। এ ছাড়াও সরকারি কর্মকর্তাদের এই আন্তযোগাযোগ মাধ্যমের নিরাপত্তা যাতে সহজেই কেউ বিঘ্নিত করতে না পারে সে জন্য এই অ্যাপে আধুনিক সব নিরাপত্তা ব্যবস্থা সন্নিবেশ করা হয়েছে।

শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্য প্রস্তুতকৃত এই অ্যাপ ব্যবহারে অন্য সকল অ্যাপের চাইতে কম ব্যান্ডউইডথ, কম চার্জ, কম স্পেস প্রয়োজন হবে বিধায় তা গতানুগতিক অন্য সকল অ্যাপের চাইতে অনন্য বলে জানানো হয়। ইন্টারনেট সংযোগ ছাড়া এই অ্যাপে অতিরিক্ত কোনো খরচের প্রয়োজন হবে না, ফলে সরকারের অর্থ সাশ্রয় হবে। সরকারি কর্মকর্তাদের আন্তযোগাযোগে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে আশা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

গত জুন মাসে রাজধানীতে এক অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, ভাইবার, হোয়াটসঅ্যাপের আদলে এই যোগাযোগ অ্যাপ তৈরি করে দেশীয় একটি প্রতিষ্ঠান। পলক জানিয়েছিলেন, এই অ্যাপের মাধ্যমে ১৪ লাখ সরকারি কর্মকর্তা তাদের আন্তযোগাযোগের জন্য ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্স- প্রত্যেকটা কাজ ইন্টারনেটের মাধ্যমে স্বল্প পরিমাণ অর্থ খরচ করে ব্যবহার করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ