,

ঢিলেঢালাভাবে জামায়াতের হরতাল চলছে

 

 

নিজস্ব প্রতিবেদক : দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করার প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করছে জামায়াতে ইসলামী। সকাল থেকেই রাজধানীতে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে। দেশের কোথাও থেকে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

c5e5fcaa7b9479513265303b61ebe2ff-Hartal2

শনিবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে বলা হয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হজযাত্রীদের বহনকারী যানবাহন, সংবাদপত্রের গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

মীর কাসেমের ফাঁসিকে ‘পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় দণ্ডিত করে সরকার কর্তৃক ফাঁসিকাষ্ঠে ঝুঁলিয়ে হত্যা’ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা শফিকুর রহমান। তার দাবি, ‘সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে ষড়যন্ত্র করছে, তারই অংশ হিসেবে মীর কাসেম আলীকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘শহীদ মীর কাসেম আলীকে তথাকথিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। সরকার পক্ষ তার বিরুদ্ধে আনীত কোনও অভিযোগই প্রমাণ করতে পারেনি। তার বিরুদ্ধে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার সাথে তার কোনও সংশ্লিষ্টতা নেই।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ