,

‘নর্থ সাউথের কয়েকজন শিক্ষক জঙ্গিবাদে জড়িত’

 
নিজস্ব প্রতিবেদক : গুলশান ও শোলাকিয়া জঙ্গি হামলার পর সামনে আসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম। শুধু শিক্ষার্থীরাই নয় জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকের বিরুদ্ধেও।

north-south-university-office-696x435

 

নিষিদ্ধ রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে কয়েকজন শিক্ষক এবং ট্রাষ্টি বোর্ডের একাধিক সদস্যের বিরুদ্ধেও। তদন্তের পর এমন মন্তব্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির। এ সংক্রান্ত প্রতিবেদন এরই মধ্যে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। সুপারিশ করা হয়েছে কড়া নজরদারির।এরই পরিপ্রেক্ষিতে ১৪ জুলাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তদন্তে যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি দল।

 

 

তবে তার আগের দিনই নর্থ সাউথের লাইব্রেরী থেকে সরিয়ে ফেলা হয় ১৪টি বই। তদন্তে বের হয়ে এসেছে এর সবগুলোই নিষিদ্ধ ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী বই। ইউজিসির কাছ থেকে বিষয়টি গোপন রাখতে অব্যাহতি দেয়া হয় লাইব্রেরিয়ানকেও।

শুধু এ তথ্যই নয় বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষক এমনকি ট্রাস্টি বোর্ডের একাধিক সদস্যের বিরুদ্ধেও বিভিন্ন নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনে যুক্ত থাকার প্রমাণ পেয়েছে ইউজিসি।

আইন অমান্য করে শিক্ষার্থী ভর্তি শিক্ষক নিয়োগ ও চাকরিচ্যুত করার ক্ষেত্রে অনৈতিক প্রভাব রাখছে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড এমন প্রমাণও পেয়েছে ইউজিসি। এমনকি বৈধ ভিসা ছাড়াই পড়ছে পাকিস্তান ও নাইজেরিয়ার ১৪ জন শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নির্বিঘ্নে।

বিশ্ববিদ্যালয়টিকে দেয়া নির্দেশনা পালন হচ্ছে কি না দেখতে আবারো তদন্তে যাওয়ার কথা জানিয়েছে ইউজিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে