,

জঙ্গি জাহিদুলের শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

1470464455নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মোহাম্মদ জাহিদুল ইসলামের শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে শ্যামলীর একটি বাসা থেকে তাদের আটক করে রূপনগর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ করে মাসুদ আহমেদ তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে চাননি।

তিনি জানান, রূপনগরের ঘটনায় রোববার রাতের মধ্যেই পুলিশ বাদী হয়ে এ মামলা করবে।

গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িতে পুলিশের অভিযানে জঙ্গি জাহিদুল নিহত হয়। আহত হন রূপনগর থানার ওসিসহ তিন পুলিশ সদস্য।

মাসুদ আহমেদ জানান, নিহত জঙ্গি নব্য জেএমবির সদস্য। তার বিষয়ে আরও অনেক তথ্য পাওয়া গেছে। সেসব যাচাই করা হচ্ছে। তাছাড়া তার শ্বশুর-শাশুড়ির কাছ থেকেও বেশ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে হচ্ছে।

যথা সময়ে সব তথ্য গণমাধ্যমে তুলে ধরা হবে বলে জানান মিরপুরের ডিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে