,

শাহজালালে চুরির দায়ে বিমানকর্মীর কারাদণ্ড

Sahjalalনিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ থেকে ট্যাব ও মোবাইল ফোন সেট চুরির দায়ে বিমানের সিকিউরিটি গার্ড সাদ্দাম হোসাইনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইউসুফ এই রায় দেন। পাশাপাশি সাদ্দাম হোসাইনের চাকরির বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বিমান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ডে রক্ষিত লাগেজের মালামাল পাহারার দায়িত্বে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি গার্ড মো. সাদ্দাম হোসাইন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য সাজেদুর রহমান সিসি ক্যামেরায় দেখতে পান মো. সাদ্দাম লস্ট অ্যান্ড ফাউন্ডে রক্ষিত লাগেজ থেকে চুরি করছেন। এপিবিএন সদস্য সাজেদুর রহমান ঘণ্টাখানেক সাদ্দামের পিছু নেন। দুপুর ২টার দিকে লাগেজ থেকে ট্যাব-মোবাইল সরাতে দেখে সিসিটিভি রুম থেকে দ্রুত গিয়ে মালামালসহ সাদ্দামকে আটক করেন সাজেদুর। এরপর সাদ্দামকে বিমানবন্দর এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়।

আদালত পুনরায় সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে সাদ্দামের স্বীকারোক্তির ভিত্তিতে এক বছর কারাদণ্ড দেন তাকে।

এ প্রসঙ্গে এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার আশরাফ জানান, ”বাংলাদেশ বিমানের কর্মী সাদ্দাম হোসাইন বিমানের লস্ট অ্যান্ড ফাউন্ডে যাত্রীদের মালামাল পাহারা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। এ সময় বিমানবন্দর এপিবিনের সিসিটিভি ক্যামেরা মনিটরিংয়ের দায়িত্বে থাকা সদস্যরা দেখতে পান, সেখানে রক্ষিত নতুন একটি ট্যাব ও দু’টি মোবাইল ফোন সেট পকেট ও ব্যাগে ঢুকিয়ে নেয় সাদ্দাম। তাৎক্ষণিক ওই বিমানকর্মীকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সেগুলো উদ্ধার করা হয়।’

রায় প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইউসুফ বলেন, ”বেড়া যখন ক্ষেত খায়, সে ক্ষেত কি রক্ষা পায়? লস্ট অ্যান্ড ফাউন্ডে রক্ষিত লাগেজের মালামাল পাহারার দায়িত্বে ছিল বাংলাদেশ বিমানের সিকিউরিটি গার্ড মো. সাদ্দাম। কিন্তু সে নিজেই চুরি করেছে। এজন্য সাদ্দামকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সাজেদুরকে পুরস্কৃত করার জন্য এবং সাদ্দামের চাকরি সংক্রান্তে বিধিগত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে