,

নিখিল হত্যায় ‘নব্য জেএমবি’ সদস্যের স্বীকারোক্তি

 
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল চন্দ্র হত্যা মামলায় মোসলেম উদ্দিন ওরফে সোহেল (২২) নামের এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে রবিবার তিনি জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

sohel_49660

গ্রেফতার হওয়া মোসলেম উদ্দিনের বাড়ি গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামে। গতকাল শনিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মোসলেমকে গ্রেফতার করে। তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, গত ৩০ এপ্রিল গোপালপুর উপজেলার ডুবাইল বাজারে দর্জি নিখিল চন্দ্রকে কুপিয়ে হত্যা করা হয়। তিন যুবক মোটরসাইকেলে করে নিখিলকে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশ থেকে দুটি চাপাতি ও চারটি দেশীয় হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর গোপালপুর থানায় একটি হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করা হয়। এর আগে এ মামলায় গ্রেফতার হওয়া আরো তিন আসামি জেলহাজতে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে