বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: আইজিপি

 
নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জঙ্গিবাদ দমনে পুলিশ জনগণকে সাথে নিয়ে কাজ করবে।রবিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ঢাকার রূপনগর থানাধীন জঙ্গি অভিযানে আহত রূপনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ শহীদ আলম এবং ওসি (তদন্ত) শাহীন ফকিরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

igp

আইজিপি বলেন, পুলিশের টিম রাজধানীর মিরপুর রূপনগরে জঙ্গিবিরোধী একটি সফল অভিযান পরিচালনা করেছেন। যেখানে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। অভিযানকালে আহত পুলিশ কর্মকর্তারা বর্তমানে আশঙ্কামুক্ত। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কয়ার হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

আইজিপি আহতদের শয্যাপাশে অবস্থান করে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিৎসকদের অনুরোধ জানান।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় জঙ্গি দমন অভিযানকালে রূপনগর থানার অফিসার ইনচার্জ এবং ওসি (তদন্ত) গুরুতর আহত হন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত