,

‘পাকিস্তানের প্রতিক্রিয়া প্রমাণ করে বিচার সুষ্ঠু হয়েছে’

 
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধীদের ফাঁসির রায় নিয়ে পাকিস্তানের ক্ষু্ব্ধ প্রতিক্রিয়া প্রমাণ করে বিচার সুষ্ঠু হয়েছে। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি।রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের গঠনতন্ত্র উপ কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

DIPU20150519212639

দিপু মনি বলেন, ফাঁসির রায় নিয়ে পাকিস্তানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া স্বাভাবিক। এ প্রতিক্রিয়া প্রমাণ করে বিচার সুষ্ঠু হয়েছে। আসলেই তারা যুদ্ধাপরাধী ছিল।তিনি বলেন, যুদ্ধপরাধীদের ফাঁসির রায় নিয়ে আওয়ামী লীগের অবস্থান বরাবরই খুব স্পষ্ট। যুদ্ধপরাধীদের ফাঁসি দেয়া না দেয়া বাংলাদেশের বিষয়। ফাঁসির রায় কার্যকর করা বাংলাদেশের গণ মনুষের দাবি। গণ মানুষের এই দাবি বাস্তবায়ন করে জাতিকে কলঙ্ক মুক্ত করা হয়েছে।
দিপু মনি আরো বলেন, যুদ্ধপরাধীদের বিচারের আন্তর্জাতিক মান বজায় রেখেস্বচ্ছতার সাথে সম্পন্ন করা হচ্ছে। এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের ওপর মানুষের আস্থা আরো বেড়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (অব) কর্নেল ফারুখ খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে