বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির কলঙ্ক মোচন হয়েছে: তোফায়েল

 
নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে জাতির কলংক মোচন হয়েছে। তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে তেমনি বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে।রবিবার দুপুরে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের নদী ভাঙন কবলিত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

1438866181_3318

তোফায়েল বলেন, শনিবার রাতে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। অথচ খালেদা জিয়া এদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসিত করেছেন।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ মন্ত্রী মো. শাজাহান খান।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে পরিণত হয়েছে। সবাই বলে বিস্ময়কর উত্থান বাংলাদেশের। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যার অবিচল নেতৃত্বের কারণে। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, তিনি আন্তর্জাতিক বিশ্বের এক মহান নেতা।

শাজাহান খান বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে নদী রক্ষায় ৭টি ড্রেজার ক্রয় করেছিলেন। পরবর্তীতে কোনো সরকার আর ড্রেজার ক্রয় করেনি। শেখ হাসিনার সরকারের সময় ২০০৯-২০১৩ মেয়াদে ১৪টি ড্রেজার ক্রয় করা হয়েছে। আর এবারের চলতি মেয়াদে সরকার ২০টি বড় ড্রেজার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

নৌমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে তার সরকার প্রায় ১ হাজার কিলোমিটার নদী পথ উদ্ধার করেছে। যেই পথ দিয়ে এখন নৌ যান চলাচল করছে। বিগত সরকারের আমলে নদী পথগুলোতে বেহাল দশা ছিলো। বর্তমান সরকারের আমলে এখন এসব সমস্যা দূর হয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে ৫০০ জন ভাঙনকবলিত মানুষের মাঝে ৩ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকা বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. মোখতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফউদ্দিন সাইফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত