,

গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিন : মওদুদ

 

নিজস্ব প্রতিবেদক : সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিন। তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে পারবো। অন্যথায় ক্ষতি আপনাদের (সরকার) হবে।রবিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

1469265132

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়া এবং তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও অপহরণ করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না উল্লেখ করে বিএনপির জৈষ্ঠ্য এ নেতা বলেন, বিএনপি গণমানুষের দল। দেশের সিংহভাগ জনগোষ্ঠী এ দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। বিএনপি সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা প্রত্যাশা করি, সরকার দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেবে। যাতে বিরোধী রাজনীতি করতে পারে।

এর আগে সকাল ১০টা থেকে বিএনপিসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্প বিকাল ৪টা পর্যন্ত চলে।এসময় ড্যাবের নেতাকর্মীসহ বিএনপির কেন্দ্র্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে