,

ব্যবসায়ী হত্যায় গাজীপুরে ৫ জনের ফাঁসি

gazipur_pictureনিউজ ডেস্ক: গাজীপুরে এক ব্যবসায়ীকে হত্যায় ৫ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় দেন।

রায়ে একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার শাহাদাৎ আলী ওরফে ছাদুর ছেলে মোঃ ইয়াকুব আলী (৩৫), একই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মোঃ হান্নান ওরফে হান্নু (৩৬), চান মিয়ার ছেলে মোঃ দেলোয়ায়ার হেসেন ওরফে দেলু (৩৬), বাদশা মিয়ার ছেলে মোঃ মনির (৩৩) ও মোঃ বেদন মিয়ার ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৩)।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলেন একই এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ মাসুদ ওরফে মাইছ্যা।

রায় ঘোষণার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন দেলু আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, পূর্ব শত্রুতার জেরে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার মাটি সরবরাহের ঠিকাদার ব্যবসায়ী মোঃ আবু সাঈদ (৪২) কে বাড়ি থেকে ২০০৮ সালের ১৭ জুন রাতে ডেকে নেয় আসামিরা।

পরে রাত ১১টার দিকে আসামিরা সবাই মিলে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে ফেলে রাখে।

খবর পেয়ে পর দিন নিহতের পিতা মোঃ নুরুল ইসলাম ওরফে নুরু মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন এবং পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। ওই দিনই ছেলে হত্যার ঘটনায় একই এলাকার ইয়াকুব, দেলোয়ার, মাসুদ ও হান্নানের নামে ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে জয়বেপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ আজহারুল ইসলাম তদন্ত শেষে হত্যায় জড়িত থাকায় ওই চারজন এবং মনির ও ইকবালের বিরুদ্ধে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানী ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এড. হারিছ উদ্দিন আহমদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবীর, মোঃ লাবীব উদ্দিন ও সালেহ উদ্দিন রিপন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে