,

মীর কাসেমের ফাঁসি কার্যকরে নিন্দা করায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব

dd4956fe96fb3714ce4a96bd806be471-57cbe8fa42719মীর কাসেমের মৃত্যুদ- কার্যকর করার পর পাকিস্তানের নিন্দার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামিনা মেহতাবকে তলব করে এ প্রতিবাদ জানানো হয়েছে। তলব করার পর রাষ্ট্রদূত সামিনা মেহতাব পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এসময় তার হাতে বাংলাদেশের তরফ থেকে একটি প্রতিবাদলিপি দেওয়া হয়।
জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদ- কার্যকর হওয়ায় পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, মীর কসেম আলীর বিচার প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ।
এর আগেও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদ-ের পরও পাকিস্তান নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের এমন অবস্থানের প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তান অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর মৃত্যুদ- কার্যকরের ঘটনায় ফের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। ‘ত্রুটিপূর্ণ বিচারে’ ১৯৭১ এর ডিসেম্বরের আগে অপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের প্রখ্যাত জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদ- কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত বলে বিবৃতিতে বলা হয়।
সম্প্রতি ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্রমন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে যোগদান থেকে বিরত থাকে পাকিস্তান। এর আগে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেননি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে