,

আপিলের অনুমতি পেলেন ১১০ চিকিৎসক

bsmmu_নিউজ ডেস্ক : নিয়োগ অবৈধ ঘোষিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১১০ জন চিকিৎসককে আপিলের অনুমতি দিয়েছেন আদালত।

রোববার চিকিৎসকদের করা পৃথক রিভিউ আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

১০ বছর আগে ওই চিকিৎসকরা নিয়োগ পান। পরে এক রিট আবেদনের শুনানি নিয়ে নিয়োগকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট।

এর বিরুদ্ধে চিকিৎসকরা লিভ টু আপিল করলে তা খারিজ হয়। এ পরিপ্রেক্ষিতে রিভিউ আবেদন করেন তারা।

আপিল বিভাগ আবেনকারীদের চার সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে নির্দেশনা দিয়েছেন।

আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই সময়ের পরে আরও দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে হবে।

চিকিৎসকদের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শরীফ ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মাহবুবে আলম ও তানজিবুল আলম।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। নিয়োগের বিপরীতে কয়েকশ’ চিকিৎসককে নিয়োগ দেয়া হয়। পরে ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান।

এই রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে