বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্নার জামিন স্থগিত

004_215583নিউজ ডেস্ক : নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেয়া জামিন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।

রবিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।

গত বছরের ৫ মার্চ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মাহমুদুর রহমান মান্না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের ওই মামলা করা হয়।