,

৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে

 
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধিত আইন ২০১৬ বাতিল এবং জনসংহতি সমিতির সাথে একরতফা বৈঠকের প্রতিবাদে আজ রবিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। পাঁচটি বাঙালি সংগঠন এই হরতালের ডাক দিয়েছে। সংগঠনগুলো হলো পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

hill_49538

এদিকে রাঙামাটিতে আজ অনুষ্ঠেয় পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক প্রতিরোধ এবং বৈঠকের স্থান ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে সংগঠনগুলো। হরতালের সমর্থনে শনিবার বিকালে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য জনগণের আন্দোলনকে উপেক্ষা করে সরকার বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও তার সংশোধনী ২০১৬ বাস্তবায়নের জন্য তড়িঘড়ি করে ৪ সেপ্টেম্বর বৈঠক ডেকেছে, যা বাঙালিদের আবেগের সাথে এক ধরনের তামাশার শামিল। বক্তারা জানান, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ মন্ত্রীসভায় অনুমোদন দেয়া হয়েছে। যেখানে বাঙালিদের পক্ষ থেকে একজন প্রতিনিধিও রাখা হয়নি।

আজ রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে পার্বত্য ভূমি কমিশনের বৈঠক হওয়ার কথা। এটি হবে বর্তমান ভূমি কমিশনের প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক।

ভূমি কমিশনের বৈঠক ও হরতাল সম্পর্কে রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, পার্বত্য ভূমি কমিশনের বৈঠক সরকারি কাজ। সরকারি কাজ তার আইন অনুযায়ী চলবে। এতে বাধা দেয়ার কোনো সুযোগ নেই। হরতাল আহ্বানকারীদের কোনো বক্তব্য থাকলে তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তা জানাতে পারেন।

পার্বত্য ভূমিরক্ষা আন্দোলন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে শনিবার সকালে রাঙামাটিতে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্না। এতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাস্তবায়ন বাতিলের দাবি জানানো হয়।

এদিকে হরতালের সমর্থনে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে খাগড়াছড়ির সদর উপজেলা পরিষদ এলাকা থেকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের পর চেঙ্গী স্কোয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, পৌর কমিটির সভাপতি আশরাফুল রনি প্রমুখ। বক্তারা অবিলম্বে ভূমি কমিশন আইন বাতিলের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে