বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মীর কাসেমের দাফন সম্পন্ন

 
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝোলানোর পর আলবদর কমান্ডার মীর কাসেম আলীর দাফন সম্পন্ন হয়েছে। মানিকগঞ্জের হরিরামপুরের চালা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মীর কাসেমের মরদেহ এসে পৌঁছালে তা গ্রহণ করেন তার পরিবারের সদস্যরা। পরে কড়া নিরাপত্তায় সোয়া ৩টার দিকে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় মসজিদের উত্তর পাশের কবরস্থানে সাড়ে ৩টায় তাকে দাফন করা হয়।

bhklopp_49529

ভোর পৌনে ৪টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয় কারাগারের গাড়ি বহর। এর আগে বিকেল থেকে কবর খোড়ার কাজ শুরু হয়, শেষ হয় রাতে। বিকেল থেকেই সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন।শনিবার রাত সাড়ে ১০টার পর ফাঁসিতে ঝোলানো হয় দেশের শীর্ষ যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ফাঁসির মঞ্চে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

সে সময় কারাগারের সামনে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, রাত ১০টার পরই মীর কাসেম আলীকে ফাঁসির মঞ্চে তুলে গলায় ফাঁস পরানো হয়। আর এরপর ফাঁসি দিয়ে ঠিক রাত ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

মীর কাসেমের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে ষষ্ঠ শীর্ষ যুদ্ধাপরাধী ফাঁসি কার্যকর হয়েছে। এর আগে একই অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত