বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবিগামী বাংলাদেশ বিমানের এসি নষ্ট

bimanবিশেষ প্রতিনিধি: কিছুতেই দুরাবস্থা পিছু ছাড়ছে না বাংলাদেশ বিমানের। এবার আবুধাবিগামী বিমানের এসি’র দুরাবস্থার চিত্র পাওয়া গেল। আজ শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবি যাওয়ার কথা ছিল বিমানের বিজি-০২২৭ ফ্লাইটটির। তাই ৩টা ৩০ মিনিটের পর থেকে যাত্রী উঠতে শুরু করে এই বিমানে। এদের মধ্যে কেউ যাবেন চট্টগ্রামে আর বাকিরা আবুধাবি। কিন্তু এসি নষ্ট হওয়ায় সময়মতো চট্টগ্রামের পথেই উড্ডয়ন করতে পারেনি ফ্লাইটটি। প্রায় ৪৫ মিনিট পর ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে এটি।

এমনিতেই গরম, তার-উপর এসি বন্ধ। তাই যাত্রীদের অবস্থা পৌঁছে চরমে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও যাত্রীরা আশানুরূপ সদুত্তর পায়নি। বিশেষ করে কোলের শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য এরকম পরিবেশ অনেকটাই সহ্যের সীমা ছাড়িয়ে যায়। কেউ কেউ পেপার দিয়ে বাতাস করতে শুরু করেন। গালিগালাজ করে বিমানের প্রতি নিজেদের ক্ষোভ ঝাড়েন যাত্রীরা। শেষ পর্যন্ত চট্টগ্রামের উদ্দেশে এ ফ্লাইটটি ছাড়ে ৫টা ১৫ মিনিটে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত