বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সাথে সম্পর্ক বিনষ্টের ষড়ষন্ত্র সফল হবে না

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্ক বিনষ্ট করার ষড়ষন্ত্রকারীরা কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

somporko_49491

শনিবার বিকেলে নোয়খালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগে মহাত্বা গান্ধীর স্মৃতি বিজড়িত গান্ধী আশ্রমে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের নবনির্মিত তিনতলা ভবনের শুভ উদ্বোধন ও গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গান্ধী আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করার জন্য একটি মহল ষড়ষন্ত্র করছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। কারণ ভারত বাংলাদেশের চিরবন্ধু। তারা সবসময় বাংলাদেশের পাশে ছিলো। আগামীতেও থাকবে।

গান্ধী আশ্রম ট্রাস্ট্রের চেয়ারম্যান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে ও গ্যাট পরিচালক রাহা নব কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা, মেজবাহ উদ্দিন সিরাজ (এমপি), প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ও গান্ধী গবেষক শ্রী মতি ঝড়না ধারা চৌধুরী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত