বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার জাল স্ট্যাম্পসহ আটক ৪

 

নিজস্ব প্রতিবেদক : কোটি টাকার জাল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির সরঞ্জামাদিসহ সাভারের আশুলিয়া থেকে চারজনকে আটক করেছে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

atok_49463

আটকরা হলো- রাফি প্রিন্টিং প্রেস-২ এর মালিক পান্না হাওলাদার (৩০), প্রিন্টিং কারখানার মেশিনম্যান সজিব মোল্লা (২৪), রাজ্জাক হোসেন (২০) এবং ঢাকার যাত্রাবাড়ীর ৭৬/১ বিবির বাগিচা মহল্লার মাসুদ রানা।

র‌্যাব-৪, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আরিব বিন জলিল জানান, আশুলিয়ার নয়ারহাট বাজারে অবস্থিত রাফি প্রিন্টিং প্রেস-২ এর মালিক পান্না হাওলাদার দীর্ঘ দিন ধরে জাল স্ট্যাম্প, জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্প প্রস্তুত করে দেশের বিভিন্নস্থানে বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রিন্টিং প্রেস কারখানায় র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালায়।
কোটি টাকার জাল স্ট্যাম্পসহ আটক ৪
এ সময় প্রিন্টিং প্রেস কারখানা থেকে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরো দুইজনকে আটক করা হয়। পরে র‌্যাব সদস্যরা ওই প্রিন্টিং কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি স্ট্যাম্পসহ স্ট্যাম্প তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ