,

‘দুই মন্ত্রী সরকারে থাকেন কীসের ভিত্তিতে?’

 

নিজস্ব প্রতিবেদক : দেশের সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ে সংখ্যাগরিষ্ঠ বিচারপতি দুই মন্ত্রীর বক্তব্যে শপথ ভঙ্গ হয়েছে বলে মত প্রকাশ করেছেন। এরপরও দুই মন্ত্রী সরকারে থাকেন কীসের ভিত্তিতে? এ প্রশ্ন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার।

7cef5_49468

তিনি বলেন, আদালত অবমাননার দায়ে শাস্তি পাওয়া খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের জরিমানার দায় বাংলাদেশের মানুষকে কেন নিতে হবে? তারা এখন সরকারের নৈতিক দায়। আদালতের পূর্ণাঙ্গ রায়ের পরও দুই মন্ত্রী সরকারে অবস্থান করায় সরকারের নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ। এতে প্রমাণিত হয় সরকার আইনের শাসনের কথা মুখে বললেও কার্যত তারা তা বিশ্বাস করে না।

শনিবার সকালে নয়া পল্টনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সম্পাদকমন্ডলীর সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরো বক্তব্য দেন, ন্যাপ’র প্রেসিডিয়াম সদস্য আলহাজ গোলাম সারওয়ার খান, ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, নুরুল আমান চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য কামাল ভুইয়া, শহীদুননবী ডাবলু, মতিয়ারা চৌধুরী মিনু, আনছার রহমান শিকদার, বাসন্তি বরুয়া বাবলী প্রমুখ।

গোলাম মোস্তফা বলেন, পাঁচজন বিচারকের রায়ে দুই মন্ত্রী শপথ ভঙ্গ করেছেন আর তিন বিচারকের বিবেচনায় তারা শপথ ভঙ্গ করেননি। এটা শাস্তিযোগ্য আপরাধ নয়। সংখ্যাগরিষ্ঠ রায় শিরোধার্য। শপথ ভঙ্গ করে দুই মন্ত্রীর পতাকা বহন করার কোনো অধিকার নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে