,

‘শিগগিরই জঙ্গিদের নিশ্চিহ্ন করা হবে’

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই মন্তব্য করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‘খুব শিগগিরই দেশের জঙ্গিদের পুরোপুরি নিশ্চিহ্ন করা হবে’। শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গিবাদবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

monirul-islam_49445

মনিরুল ইসলাম বলেন, দেশে জঙ্গিরা এত কমসংখ্যক যে এটা দমন করা গেছে। আশা করি কিছুদিনের মধ্যে এটা পুরোপুরি নিশ্চিহ্ন করা যাবে।

তিনি বলেন, জঙ্গিরা ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই নরহত্যা করছে। এটা ধর্মের রাজনৈতিক ব্যবহার, একটা ক্ষমতা দখলের চক্রান্ত। এ ধরনের ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অধ্যক্ষ সুফিয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে কলেজের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও দুজন ছাত্রী বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে