,

শেষ সাক্ষাৎ করে বেরিয়ে এসেছেন মীর কাসেমের স্বজনরা

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের সাথে শেষ সাক্ষাৎ করেছেন তার স্বজনরা। কারাগার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টা ৩৫ মিনিটের সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ঢোকেন তার পরিবারের ৪৬ জন সদস্য। তবে সাক্ষাতের সুযোগ পান ৩৮ জন।

yel_49489

সাক্ষাত শেষে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে কাসেমের পরিবারের সদস্যরা কারাগার থেকে বেরিয়ে যান। এসময় তুমুল বর্ষণ হচ্ছিল। যে কারণে ঘটস্থলে বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী থাকলেও অনেকেই তাদের সাথে যোগাযোগ করতে পারেননি।

৬৩ বছর বয়সী মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দী। গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে। ২০১৪ সালের আগে এ কারাগারে হাজতবাসকালে তিনি ডিভিশনপপ্রাপ্ত বন্দীর মর্যাদায় ছিলেন। পরে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তির পর তাকে কনডেম সেলে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে