বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের প্রথম সারির সব নেতার বিচার শেষ

jamayat-550x372মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির মধ্যদিয়ে জামায়াতের প্রথম সারির প্রায় সব নেতার বিচার শেষ হয়েছে। এখন চলছে দ্বিতীয় সারির নেতাদের বিচার। অনেকটা কোনঠাসা জামায়াত এখন দ্বিতীয সারির নেতা মকবুল আহমদকে জামায়াতের আমির ঘোষণা করা হয়েছে। চলছে চুলচেরা বিশ্লেষণ দল ও দলের বাইরে থাকা নেতাদের। আগামী দিনে জামায়াতকে নেতৃত্ব দেয়ার নেতা খুঁজছেন তারা।
মানবতাবিরোধী অপরাধে দায়ে ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মোজাহিদ, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির দ- কার্যকর করা হয়েছে। একই অপরাধের সাজায় জেলে রয়েছেন জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদী।
নব্বই বছরের সাজা মাথায় নিয়ে জেলে থেকে মৃত্যুবরণ করেছেন দলের সাবেক আমির গোলাম আযম। সর্বশেষ কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন জামায়াতের নিবার্হী পরিষদের সদস্য মীর কাসেম আলী। তার ফাঁসি হতে পারে যে কোন সময়।
মাওলানা একেএম ইউসুফ বিচারাধীন অবস্থায় কারাগারে মারা যান। এরপর বিচার শেষ পর্যায়ে রয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের নায়েবে আমির মাওলানা আবদুস সোবহান ও এটিএম আজহারুল ইসলামের।
২০১৩ সালের ২১ জানুয়ারি বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে প্রথম রায়টি আসে। রায়ে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ হয়। পলাতক থাকায় তার রায় এখনও কার্যকর করা যায়নি।
এছাড়াও দলগতভাবে জামায়াত ও ব্যক্তিগতভাবে অনেকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত