বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশি গরুতেই এবারের কোরবানি

নিজস্ব প্রতিবেদক : গত বছরের তুলনায় দেশে পশু উৎপাদন বাড়ায় কোরবানিতে পশু সঙ্কট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। ফলে এবার দেশি গরুতেই মিটবে কোরবানির চাহিদা।আসন্ন কোরবানি ঈদে দেশে উৎপাদিত পশু দিয়েই কোরবানির পূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।

 

23072016191450_5394_

অবৈধ-ক্ষতিকর উপায়ে পশু মোটাতাজাকরণ রোধে প্রাণী সম্পদ কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন বলেও জানান মন্ত্রী। তবে প্রতিবেশী দেশ ভারত থেকে গরু আমদানি হলে লোকসানে পড়ার আশঙ্কা খামারিদের।

সারা বছর দেশে যে পরিমাণ গবাদি পশুর চাহিদা থাকে, কোরবানি ঈদে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তাই এ মৌসুমকে লক্ষ্য রেখে খামারি ও কৃষকরা পশু লালন-পালন করে বছরের শুরু থেকে।

আর এখন শেষ মুহূর্তে খামারের পশুর যত্ন নিতে ব্যস্ত খামারিরা। একই সাথে উদ্বিগ্নও তারা। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসলে লোকসানে পড়ার আশঙ্কা করছেন অনেকে।

এছাড়া নিরাপদ গরু ও ছাগল উৎপাদন করতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ কর্মকর্তারা কৃষকদের বাড়ি ও খামারে গিয়ে তদারকি করছেন। এমনকি মনিটরিং টিমও থাকবে হাটগুলোতে বলেও জানান তিনি।

সরকারি হিসেব মতে, কোরবানির বাজারে দেশে ৪০ লাখ গরু, সাড়ে ২১ লাখ ছাগল ও দেড় লাখের মতো অন্যান্য পশু বিক্রি হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত