,

অস্ত্রোপচার শেষে আইসিইউতে দুই পুলিশ কর্মকর্তা

e5cf329bc38a92523948055d0c5fd7c6-1রাজধানীর মিরপুরের রূপনগরে গতকাল শুক্রবার রাতে অভিযানের সময় জঙ্গি হামলায় আহত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজনকে অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গতকাল রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁদের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

আজ শনিবার সকালে স্কয়ার হাসপাতালের কাস্টমার সার্ভিসের হুমায়ূন কবির এ তথ্য জানিয়েছেন।

অভিযানে আহত পুলিশ কর্মকর্তারা হলেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান। তাঁদের মধ্যে ওসি সৈয়দ সহিদ আলম ও পরিদর্শক (তদন্ত) শাহীন ফকিরের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সৈয়দ সহিদ আলমের পিঠে ও শাহীন ফকিরের কুঁচকিতে গুলি লেগেছে। শাহীন ফকিরের বাঁ বাহু ও মমিনুরের ডান হাতে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

অভিযানে এক জঙ্গি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, নিহত জঙ্গির সাংগঠনিক নাম মুরাদ ওরফে জাহাঙ্গীর। তিনি নব্য জেএমবির ‘প্রশিক্ষক’ এবং সংগঠনে নিহত জঙ্গি তামিম চৌধুরীর পরেই ছিল তাঁর অবস্থান। নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানের পর পুলিশের কাছে তথ্য ছিল, তামিমের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এই মুরাদ। অভিযানের সময় জঙ্গি মুরাদ বেরিয়ে এসে পিস্তল দিয়ে পুলিশ সদস্যদের গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই জঙ্গি নিহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে