,

মিরপুরে জঙ্গি আস্তানার অভিযান শেষ : নিহত ১, আহত ৪

6c05_126514নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী এলাকায় গোপনসূত্রে একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ৯টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলে পুলিশের অভিযান।

অভিযান চলাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান নব্য জেএমবির সামরিক শাখার প্রশিক্ষক জুলহাস ওরফে মেজর মুরাদ। এছাড়া আহত হয়েছেন পুলিশের চার কর্মকর্তা।

শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান রূপনগরের আবাসিক এলাকায় জঙ্গি আস্তানার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে রূপনগর থানা পুলিশ জানতে পারে যে রুপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় ৬ তলায় জঙ্গির আস্তানা রয়েছে। সেই সূত্র ধরে রাত সাড়ে ৯টার দিকে অভিযান শুরু করা হয়।

পুলিশের আরেক অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারি বলেন, কল্যাণপুর ও নারায়ণগঞ্জের ঘটনার পর আমরা জঙ্গিদের নতুন আস্তানার সন্ধানে মাঠে নামি। গোপন সংবাদের ভিত্তিতে রুপনগর আবাসিক এলাকায় নতুন জঙ্গি আস্তানার সন্ধান পাই এবং সেখানে অভিযান চালাই।

অভিযান চলাকালে যে চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছে তারা হলেন-ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম, উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোখারী। তাদেরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ