,

সংকট থেকে উত্তরণের একমাত্র পথ মধ্যবর্তী নির্বাচন : কর্নেল অলি

oliনিউজ ডেস্ক : লিবারেল ডেমক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে আজ আর্থ-সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনতার পর এত ভয়বহ সঙ্কটে জাতি কখনো পড়েনি। বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নিরপেক্ষ মধ্যবর্তী জাতীয় নির্বাচন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পূর্বপান্থপথে দলীয় কার্যালয় মিলনায়তনে এলডিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্নেল (অব.) অলি আরো বলেন, ‘সরকারের গণবিরোধী অবস্থান ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপরাজনীতি দেশের জন্য অভিশাপ বয়ে আনছে। এ অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্য সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচনের কোনও বিকল্প নেই।’

এলডিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে