বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

comilla-mapনিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় চৌদ্দগ্রামের পাতড্ডা বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. রানা (৩৩) নামে এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বাতিসা ও চিওড়া ইউনিয়নের মধ্যবর্তী পাতড্ডা বাজারে এ সংঘর্ষ চলে।

নিহত মো. রানা (৩৩) উপজেলার চিওড়া ইউনিয়নের গুলিশকরা গ্রামের শহিদ উল্লাহর ছেলে। আহত বশির মিয়া চিওড়া ইউনিয়নের শনপুর গ্রামের বাসিন্দা এবং অন্য আহত রানার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় উপজেলার বাতিসা ও চিওড়া ইউনিয়নের মধ্যবর্তী পাতড্ডা বাজারে উপজেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা গ্রুপের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান টিপু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় গ্রুপের মধ্যে গুলিবর্ষণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান টিপু গ্রুপের যুবলীগ কর্মী মো. রানা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেহ উদ্দিন জানান, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে দলীয় পরিচয় আছে কিনা জানি না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত