বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিকা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

 

নিজস্ব প্রতিবেদক : জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হলেও এই ভাইরাস নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত স্ক্রিনিং মেশিন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগে থেকেই ব্যবস্থা নেয়া হয়েছে।

bg20151205094145

তিনি বলেন, তবে পাশ্ববর্তী দেশ সিঙ্গাপুরে এই ভাইরাসের সংক্রমণ এবং ১০ বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবরে মানুষের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ সিঙ্গাপুরে বাংলাদেশিরা যাতায়াত করে। তাই সতর্ক থাকতে হবে।

মন্ত্রী বলেন, বিদেশ থেকে আগত এবং বিদেশগামী যাত্রীরা বিমানবন্দরে স্থাপিত স্ক্রিনিং মেশিনে স্বাস্থ্য পরীক্ষা করবেন। কারও শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সরকারি খরচে তাকে চিকিৎসা দেয়া হবে।

জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জিকা সংক্রমণে মৃদু জ্বর হয়। শরীর ঠাণ্ডা রাখলে জিকা সংক্রমণ সেরে যায়। তাই বেশি পরিমাণে পানি পান করতে হবে। এতে করে ২ থেকে ৭ দিনের মধ্যে জিকা সংক্রমণ সেরে যায়। তাই এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিঙ্গাপুরে আক্রান্ত ১০ বাংলাদেশি সুস্থ আছেন বলেও জানান তিনি।

সিঙ্গাপুরের সঙ্গে ট্যুরিজম চালু থাকার কথা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জিকা সংক্রমণের কারণে সিঙ্গাপুরের সঙ্গে ট্যুরিজমে কোনো প্রভাব ফেলবে না। আমাদের দেশের অনেক মানুষ সেখানে কাজ ও ব্যবসা-বাণিজ্য করে, যাতায়াত আছে। এসব যাতায়াত ব্যবস্থা অব্যাহত থাকবে।

তবে গর্ভবতী মায়েদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে- একথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারণ গর্ভবতী মায়ের জিকা সংক্রমণ হলে সন্তান বিকলাঙ্গ ও নিউরো-ডিসঅর্ডার হতে পারে। তাই তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি জানান, দেশের সব বিমান, নৌ, স্থলবন্দরসহ প্রত্যেকটি প্রবেশদ্বারে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।

এ সময় অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বিমান কুমার সাহা, অতিরিক্ত সচিব ফয়েজ আহম্মদ, আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. শাহজাদী সাবরিনা ফ্লোরা, সিডিসি পরিচালক অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ