বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্টিজান হামলা মাথায় রেখেই ঈদের নিরাপত্তা: র‌্যাব

benjir-sm20160902112729গুলশানের অভিজাত আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার কথা মাথায় রেখেই ঈদে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আর্টিজান রেস্তোরাঁয় ঘটনায় মানুষের মনে উদ্বেগ উৎকণ্ঠা এখনো আছে। এসব কিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এজন্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প বসানো হবে।’
শুক্রবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।
গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা করে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এক সপ্তাহ পর ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের পাশে পুলিশের তল্লাশি চৌকিতে হামলায় প্রাণ হারান দুই পুলিশ সদস্য। এসব অভিজ্ঞতার কারণে আগামী ঈদের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ নিয়ে র‌্যাব কাজ করছে বলেও জানান বেজনীর।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হলি আর্টিজানে হামলার পর এ পর্যন্ত ২৬ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কয়েকজন নারীও আছে। এছাড়া এর মধ্যে একটি মিডিয়া গ্রুপও আছে। তাদের কার্যক্রমের ওপর নজরদারি রাখা হচ্ছে।
জঙ্গিদের ব্যাপারে মিডিয়াকে সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বলেন, মিডিয়ার সর্বোচ্চ আগ্রহের জায়গা জঙ্গি। মিডিয়াকে এমন কোনো তথ্য প্রচার করা যাবেনা, যাতে জাতি বিভ্রান্ত হয়। জঙ্গিদের কোনো সুযোগ দেয়া যাবে না। সেজন্য সংবাদ প্রকাশের আগে এগুলো যাচাই বাছাই করে প্রচার করতে হবে।
র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘ঈদে পশুর হাটে টাকা লেনদেনে ঝামেলা যেন না হয়, সেজন্য অস্থায়ী ক্যাম্প বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার জন্য টহল টিমের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
বেনজীর আহমেদ বলেন, ‘ঈদে র‌্যাবের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ থেকে চামড়া যেন পাচার না হয় সেদিকেও নজরদারি থাকবে।’ জনগণের মধ্যে জঙ্গিবাদবিরোধী জনমত তৈরি হয়েছে বলেও মন্তব্য করে তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত