,

কন্টেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের রেকর্ড

 

নিজস্ব প্রতিবেদক : কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। এখানে আগস্ট মাসে দুই লাখ চৌদ্দ হাজার টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। এর আগে এক মাসে এত সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করেনি চট্টগ্রাম বন্দর।চট্টগ্রাম বন্দরের সদস্য মোহাম্মদ জাফর আলম বলেন, চট্টগ্রাম বন্দর অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গতিশীল। ভবিষ্যতের চাহিদাও বন্দর যথেষ্ট দায়িত্বশীলতার সাথে মোকাবেলা করবে। বন্দরের সক্ষমতা বিশ্বমানে উন্নীত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।

ctg_49353

বন্দরের কর্মকর্তারা বলেন, বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অনেক বেড়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্য ও কন্টেনারের ব্যবহার আগের তুলনায় বেড়েছে। একসময় মূল্যবান পণ্য কন্টেইনারে আনা হলেও এখন চালডালও আনা হচ্ছে। কন্টেইনারের ব্যবহার বেড়ে যাওয়ায় বন্দরের ওপর চাপও বাড়ছে। ছয় টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিংয়ের মধ্য দিয়ে ১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দর যাত্রা শুরু করে। বর্তমানে বিশেষজ্ঞদের হিসেবের চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ নিজেদের কর্মপন্থা নির্ধারণ করতে একটি সমীক্ষা চালিয়েছিল। কন্টেইনার হ্যান্ডলিংসহ বন্দর বিষয়ে বিশ্বের খ্যাতনামা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান হামবুর্গ পোর্টের বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত এই সার্ভে প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৬ সালে চট্টগ্রাম বন্দরে ১৯ দশমিক ৫৬ লাখ টিইইউএস কন্টেইনার এবং ৪২ দশমিক ৪৭ মেট্রিকটন খোলা পণ্য (জেনারেল কার্গো) হ্যান্ডলিং করবে। কিন্তু বিশেষজ্ঞদের ওই প্রতিবেদন ভুল প্রমাণিত করে বন্দর কর্তৃপক্ষ ২০১৫ সালে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ২০ লাখ ২৫ হাজার টিইইউএস কন্টেইনার এবং পাঁচ কোটি ১৩ লাখ ৮০ হাজার টন খোলা পণ্য হ্যান্ডলিং করে ইতিহাস সৃষ্টি করে।

নির্ধারিত সময়ের এক বছর আগেই বিশ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিংকারী বন্দর হিসেবে বিশ্বের শিপিং সেক্টরে নতুন ইমেজ সৃষ্টি করেছিল চট্টগ্রাম বন্দর। চলতি বছর হ্যান্ডলিং করে ২১ লাখ ৮৯ হাজার ৪৩৯ টিইইউএস কন্টেইনার। ২০২০ সালে ২৯ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করবে বলে বিশেষজ্ঞদের রিপোর্ট রয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের রিপোর্টের চেয়ে বন্দর কর্তৃপক্ষকে বেশি কন্টেইনার হ্যান্ডলিং করতে হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করেছেন।

গত মাসে বন্দর কর্তৃপক্ষ ২ লাখ ১৪ হাজার টিইউইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। এর আগে কর্তৃপক্ষ এক মাসে এত বিপুল সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করেনি। সংশ্লিষ্টরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে বন্দরের প্রবৃদ্ধি সতের শতাংশ ছাড়িয়ে যাবে এবং আগামী তিন বছরের মধ্যে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছাড়িয়ে যাবে ৩০ লাখ টিইইউএস। বিপুল সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করতে বন্দরকে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে