বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি সহায়তাকারীদেরও উচ্ছেদ করা হবে: ইনু

 
নিজস্ব প্রতিবেদক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ ও জঙ্গিদের রাজনৈতিক পার্টনারদের একই সাথে উচ্ছেদ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে প্রধান রাজনৈতিক কর্তব্য। শুক্রবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

enu_49368
ইনু বলেন, জঙ্গিবিরোধী অভিযানের পদ্ধতি নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টি করে বেগম জিয়া ও বিএনপি জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে। বেগম জিয়া ও বিএনপি একই কায়দায় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বাঁচাতে চেয়েছিল। তারা যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সাথে পার্টনারশিপের রাজনীতি ছাড়তে পারবে না।

সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উত্থাপন করেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। প্রতিবেদনে তিনি জঙ্গিবাদবিরোধী অভিযান সাফল্যের পথে পরিচালিত করার জন্য প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক সমাবেশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, ১৪ দলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী নাগরিক কমিটি গঠনের কাজ আরও সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- দলের কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান শওকত, অ্যাড. শাহ জিকরুল আহমেদ, আফরোজা হক রীনা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত