বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কোনো সময় ফাঁসি

 

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝোলানো এখন সময়ের ব্যাপার। নিজ কৃতকর্মের জন‌্য অনুশোচনা প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়াই ছিল মীর কাসেমের বাঁচার শেষ সুযোগ। সে সুযোগ নাকচ করায় মীর কাসেমের ফাঁসি কার্যকরে আর কোনো বাধা রইলো না। তবে শুক্রবার ফাঁসি কার্যকরের সম্ভাবনা কম বলে জানিয়েছে গাজীপুরের কাশিমপুর-২ কারাসূত্র।
kasem1_49384
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের (পার্ট-২) তত্ত্বাবধায়ক (সুপার) প্রশান্ত কুমার বণিক বলেন, মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না বলে আমাদের জানিয়েছেন। শুক্রবার দুপুরে জেল কর্তৃপক্ষ মীর কাসেম আলীর কাছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি প্রাণভিক্ষার আবেদন না করার সিদ্ধান্তের কথা জানান।

কেন্দ্রীয় কারাগার-২ সূত্র জানায়, ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার। প্রস্তুতিও নেয়া আছে। কারাগারের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মীর কাসেমের মেজ মেয়ে সুমাইয়া বলেন, বাবা মাফ চাওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন- বলে শুনেছি। এখনও কারা কর্তৃপক্ষ কোনো ফোন দেয়নি। তাদের ফোন পেলে দেখা করতে যাবো।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত