বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু (ভিডিও)

cow-p-1করিডরের বৈধতা ছাড়াই কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে আসা গরু দেশে ঠুকছে। কোরবানিকে সামনে রেখে এসব পশু আনতে দালালরা ব্যবহার করছে সীমান্তবর্তী বিভিন্ন চোরাই পথ। অবৈধ উপায়ে দেশে ঢোকা গরু নির্ধারিত ফি দিয়ে হাটে তোলার কথা থাকলেও তা মানা হচ্ছে না। ব্যাপারীরা বলছেন খরচ বেড়ে যাওয়ায় খাটালের ফি দিতে উৎসাহীনন তারা। তার ওপর দুইপারে কয়েক দফা চাঁদা দেয়ার কারণে হাটে গরু তোলার আগেই খরচ বেড়ে যাচ্ছে।
গরু হাটে তোলার উদ্দেশ্যে কুড়িগ্রামের বিভিন্ন চোরাই পথ হয়ে ভারত থেকে আসছে কোরবানির গরু। ঈদুল আযহাকে সামনে রেখে পাঁচটি উপজেলার অন্তত ২০টি পয়েন্ট দিয়ে গরু আনা হচ্ছে। কাঁটাতার পেরিয়ে আসা এসব পশু আমদানির অনুমতি নেই। তাই খাটালের নির্ধারিত ফি দিয়ে বৈধ করতে হয় পশু। তবে কুড়িগ্রামের সীমান্তে মানা হচ্ছে না সে নিয়ম। সীমান্তে পার হয়ে আসা পশুর ৭০ ভাগ আসছে বিনা করিডরে।
রাখাল আর দালালরা বলছে বৈধ করিডর দিয়ে দিয়ে গরু আনতে খরচ বেশি। তার ওপর ঘাঁটে ঘাঁটে দিতে হচ্ছে চাঁদা।
পশু চোরাচালান এবং হাটে যাওয়ার পথে চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেওয়ার আশ্বাস বিজিবির।
রংপুর রিজিয়নের কমান্ডার শাহরীয়ার আহমেদ চৌধুরী বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি আমরা আমাদের কাজ করব। যদি কোন সমস্যা থাকে সেটা নিয়ে আমরা কাজ করব। যদি অন্য কোন সংস্থার সাথে সমন্বয় করতে হয় সেটাও আমরা করব’।
ভারত থেকে আনা গরুর এসব দাম মেটানো হচ্ছে হুন্ডির মাধ্যমে, ঘটছে অপ্রীতিকর ঘটনা।

সূত্র: যমুনা টিভি.

https://www.youtube.com/watch?v=8U46jrDPbz4

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ