,

এবার নগরবাসীর তথ্য সংরক্ষণে সফটওয়্যার

ddedd9e4532নিউজ ডেস্ক : ঢাকা মহানগরীর নাগরিকদের তথ্য সংরক্ষণে সফটওয়ার চালু করেছে পুলিশ। এর নাম সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস)। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রমনা মডেল থানায় সফটওয়ারটি উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, এ সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংরক্ষণের কাজ সফলভাবে বাস্তবায়িত হলে নিরাপদ ঢাকা বাস্তবায়ন সম্ভব হবে। ইতোমধ্যে ১৮ লাখ তথ্য ফরমের মাধ্যমে ঢাকা মহানগরীর ১ কোটি বাসিন্দার তথ্য সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে এসব তথ্য ডাটাবেইজে সংরক্ষণ করা হবে। প্রতি ভাড়াটিয়ার জন্য পৃথক নাম্বার দেওয়া হবে। সে ব্যক্তি স্থান পরিবর্তন করলে তার তথ্যও নিয়মিত হালনাগাদ করা হবে।

তিনি বলেন, কোন অপরাধী অপরাধ করে আর পার পাবে না। অপরাধী শনাক্ত, অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে এটা খুবই কার্যকর হবে। ডাটাবেইজের সুফল বাস্তবায়িত হলে নিরাপদ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এর ফলে যে কোন অপরাধ সংঘটিত হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে, কোন নাগরিক সহায়তা চাইলে পুলিশ দ্রুত তার কাছে পৌঁছতে পারবে। দ্রুততম সময়ে পুলিশ নাগরিকদের নিরাপত্তা বিধান ও অপরাধী শনাক্তে অনেক কার্যকর হবে।

তিনি বলেন, তথ্য না দিলে ভাড়া দিবেন না। অপরাধ সংঘটিত হওয়ায় তথ্য না রাখায় ইতোমধ্যে কয়েকজন বাড়ি মালিক অযথা আইনের জালে আটকে গেছেন। অহেতুক ঝামেলা এড়াতে ডকুমেন্ট সংগ্রহ করে বাসা ভাড়া দিন এবং সেই তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে