,

উখিয়ার জঙ্গলে অস্ত্র কারখানার সন্ধান

photo-1472752636নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলার গভীর জঙ্গলে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ছয়টি একনলা বন্দুক, তিনটি পিস্তল, একটি শুটার গান, চারটি গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ সময় একজনকে আটক করা হয়। তাঁর নাম মোহাম্মদ হাশিম (৭০)। তিনি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চোয়াংখালী গ্রামের বাসিন্দা।

পরে রাত ৯টায় কক্সবাজারস্থ র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাবের কক্সবাজার কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শরাফত ইসলাম।

র‍্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব প্রথমে মোহাম্মদ হাশিমকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার ও র‌্যাব-৭ চট্টগ্রাম কার্যালয়ের সদস্যরা যৌথভাবে গভীর পাহাড়ি জঙ্গলে অভিযান চালায়। জায়গাটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার ভিতরে। সেখানেই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে