বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের প্রস্তুতি নিন, খালেদাকে নাসিম

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি বলেন, খালেদা জিয়া আপনি জঙ্গিবাদের পক্ষ নিয়ে ভুল করেছেন। বিভ্রান্ত তরুণ যুবকদের পক্ষে কথা না বলে, দল গোছান। নির্বাচনের জন্য প্রস্তুত হোন। বাংলাদেশে ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

561_49278

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ জেলা সদরে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় গণজাগরণ ও প্রতিরোধ সৃষ্টির উদ্দেশ্যে কেন্দ্রীয় ১৪ দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফীন টুটুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপন এমপি, মমতাজ বেগম এমপি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালামসহ স্থানীয় ১৪ দল এবং বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা সমাবেশে বক্তব্য দেন।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে মোহাম্মদ নাসিম বলেন, পবিত্র ধর্ম ইসলাম শান্তির ধর্ম। অথচ এই ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু মানুষকে বিপথগামী করা হয়েছে। তাদের আশ্বাস দেয়া হয়েছে বেহেস্তের হুর-পরি পাওয়ার। কোনো সভ্য দেশে এটা বিশ্বাসযোগ্য কথা হতে পারে না। এসব বিপথগামীদের ফিরিয়ে আনতে হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত