বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াই দেশে গণতন্ত্র এনেছিলেন : খালেদা

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশে গণতন্ত্র ছিল না। জিয়াউর রহমান মনে করেছিলেন, হানাহানি না করে সবাই নিজ নিজ পার্টি করবে। যোগ্য ও ভালো লোক সবাইকে নিয়ে একটি দল করেছেন তিনি। দুর্বৃত্ত পীড়িত দেশে গণতন্ত্রসহ বহুদলীয় গণতন্ত্র আনলেন। সবাইকে সুযোগ দিলেন।

186_49270

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় খালেদা জিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীন দেশকে যেভাবে গড়ে তোলার কথা, সেসময়কার সরকার করতে ব্যর্থ হয়। এতে অল্প সময়ের মধ্যে বাংলাদেশে নেমে এসেছে অরাজকতা। সৃষ্টি করতে হয়েছে রক্ষীবাহিনী। তখন দেশ নিয়ে কোনো চিন্তা ছিল না। তারা কেবল ভেবেছিলেন- আমরা ক্ষমতায় আছি, যা ইচ্ছে তাই করতে পারি।

খালেদা অভিযোগ করে আরো বলেন, মুজিব সরকার দেশ থেকে গণতন্ত্র দূর করে বাকশাল কায়েম করলো। জিয়াউর রহমান আসার পর গণতন্ত্র আনলেন। আপনারা যদি সেসময়কার (জিয়ার আমলের) মন্ত্রিসভার ক্যান্ডিডেটদের দেখেন, দেখবেন তারা সবাই সুযোগ্য ও ভালো লোক ছিলেন। যে দেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল সেই দেশে তিনি গণতন্ত্র ফিরিয়ে আনলেন। তিনি সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে তিনিই নির্বাচন দেয়া শুরু করলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ