বড় একটি নাম বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হল

 
স্পোর্টস ডেস্ক : মাশরাফি-মুস্তাফিজদের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ওয়ালশের সঙ্গে তাদের ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে। আগামী সপ্তাহে তিনি ঢাকায় আসতে পারেন।

photo-1472407992
বাংলাদেশের ক্রিকেট বড় একটি নাম যুক্ত হলো বলে মনে করছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

বৃহস্পতিবার কক্সবাজারে সুজন বলেন, ‘কোর্টনি ওয়ালস বিরাট একটা নাম, বিরাট একটা অভিজ্ঞতা আমি মনে করি। তাঁর জ্ঞানের ভান্ডার আমাদের বোলাররা যদি সঠিকভাবে নিতে পারি তাহলে বাংলাদেশেল বোলাররা অনেক উপকৃত হবে। ওয়ালস-অ্যামব্রোস যখন খেলেছেন তখন তারা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস ব্যাটারি। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস তারা। সাইলেন্ট কিলার বলা হতো ওয়ালসকে। বড় একটি নাম বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হলো।’

বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ওয়ালস ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম নির্বাচক ছিলেন। এবারই প্রথম তাকে কোচের ভূমিকায় দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ