,

রিশাকে ছুরিকাঘাতের কথা স্বীকার

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে (১৪) ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন ওবায়দুল।রমনা থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

Obayed1472725077

বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘ওবায়দুল জানিয়েছেন, তিনি রিশাকে পছন্দ করতেন। তবে রিশা তাকে পছন্দ করত না। দীর্ঘদিন রিশার পেছনে ঘুরেছেন কিন্তু সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি। রিশার কাছ থেকে কোনো সাড়া পাননি তিনি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করার সিদ্ধান্ত নেন ওবায়দুল। ছুরিকাঘাতের সময় তিনি একাই ছিলেন। অন্য কারো সহযোগিতা নেননি।’

গত ২৪ আগস্ট দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে রিশার পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওবায়দুল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা যায় রিশা। ওবায়দুলের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কয়েক দিন ধরেই বিক্ষোভ করছেন তার সহপাঠীরা।

ওবায়দুল ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারে বৈশাখী টেইলার্সের কর্মচারী। তাকে বুধবার সকালে নীলফামারী থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে