,

ইসলামিক ফাউন্ডেশনের টাকায় মন্ত্রীপুত্রের নামে হাসপাতাল

IF-Foundation20160901170012ইসলামিক ফাউন্ডেশনের টাকায় ধর্মমন্ত্রী মতিউর রহমানের ছেলের নামে হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ময়মনসিংহ সদর উপজেলার সিরতা গ্রামে এই হাসপাতাল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

বৈঠক সূত্র জানায়, ধর্মমন্ত্রীর ছেলে মরহুম ডা. মো. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের ১৯৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়। এই ‘বোর্ড অব গভর্নসের পদাধিকার বলে সভাপতি ধর্মমন্ত্রী নিজেই।

জানা গেছে, মন্ত্রীর চাপে কমিটি এই অনুমোদন দিতে বাধ্য হয়েছে। বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে কমিটির সদস্য সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি বলেন, ধর্মমন্ত্রী তার প্রয়াত ছেলে ডা. মো. মুশফিকুর রহমানের নামে হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন, যা ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে করা হচ্ছে।

এ সময় তিনি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব করলে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তাতে একমত পোষণ করেন। তারা অফিশিয়ালি ইসলামিক ফাউন্ডেশনকে দিক নির্দেশনামূলক একটি পত্র দেয়ার জন্য অবহিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য বজলুল হক হারুন এমপি জাগো নিউজকে বলেন, বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে সংসদীয় কমিটি সিদ্ধান্ত দিয়েছিল। এরপর বোর্ড অব গভর্নস এর অনুমোদন দেয়।

নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য জানান, সরকারি অর্থ ব্যয়ে জাতীয় কোনো নেতার নামে হাসপাতাল করা যায়। কিন্তু এ ধরনের কাজ নীতিবিরুদ্ধ। তবুও কেউ কেউ চাপে পড়ে এ ধরনের সিদ্ধান্তে একমত হয়েছে।

এ বিষয়ে মন্ত্রীর মতামত জানার জন্য তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

বজলুল হক হারুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম অংশ নেন।

 

Jagonews24.com

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে