,

সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রকল্প

14193511নিউজ ডেস্ক: দেশের তিনটি বিদ্যুৎ উৎপাদন অঞ্চল (হাব) থেকে আরো সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রকল্প গ্রহণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রকল্পের পরিচালক, অঞ্চল তিনটির জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ অঞ্চল তিনটি হলো, নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের বিদ্যুৎ উৎপাদন অঞ্চল, সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীর বিদ্যুৎ উৎপাদন অঞ্চল ও খুলনা জেলার গোয়ালপাড়ার বিদ্যুৎ উৎপাদন অঞ্চল। এ তিনটি অঞ্চলে বর্তমানে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নসরুল হামিদ বলেন, তিনটি বিদ্যুৎ উৎপাদন অঞ্চলে তিন হাজার একর জমি রয়েছে। এসব অঞ্চলে যে পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলো আছে, সেগুলো সংস্কার করা হবে। এসব অঞ্চলে আরো বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। সব মিলিয়ে এসব অঞ্চল থেকে আরো সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ১০ বছর মেয়াদি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। নসরুল হামিদ বলেন, নতুন যে কেন্দ্রগুলো হবে, সেগুলো দুই ধরনের জ্বালানির মাধ্যমে চলবে। ভবিষ্যতে দেশে যে গ্যাস উৎপাদন হবে, তা থেকে আর বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা হবে না। এর পরিবর্তে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহার করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে