বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণভিক্ষা: আরও সময় চান মীর কাসেম

Mir-Kashem-Aliনিউজ ডেস্ক : রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে জানাতে আরো সময় চেয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলী।

আজ বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক এনটিভিকে এ তথ্য জানিয়েছেন।

প্রশান্ত কুমার বণিক জানান, আজ বেলা ১১টার পর মীর কাসেম আলীর কাছে প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানতে চায় কারা কর্তৃপক্ষ। কাসেম আলী কারা কর্তৃপক্ষের কাছে সময় চেয়েছেন। তবে কোন সময়ে তিনি জানাবেন, সে বিষয়টি স্পষ্ট করেননি।

কাশিমপুর কারাগার-২-এর সিনিয়র জেল সুপার বলেন, গতকাল বুধবার রাতে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন কাশিমপুর কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেছিলেন, প্রাণভিক্ষার ব্যাপারে তাঁকে যৌক্তিক সময় দেওয়া হবে। সে অনুযায়ী কারা প্রশাসন মনোভাব জানতে মীর কাসেম আলীর সঙ্গে কথা বলেন।

এদিকে, মীর কাসেমের রায় কার্যকর করার আগে কাশিমপুরে কারাগারের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি। অতিরিক্ত কারারক্ষী মোতায়েন ছাড়াও ফটকের সামনে বিপুলসংখ্যক পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছেন। কারাফটকের রাস্তায় বসানো হয়েছে নিরাপত্তাচৌকি।

গত মঙ্গলবার সকাল ৯টা ৪ মিনিটে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাঁর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত