,

ওয়ালশই মাশরাফিদের কোচ

walshস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ।

২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে চুক্তি করেছে।

চলতি সপ্তাহেই বাংলাদেশে আসবেন কোর্টনি ওয়ালশ। তিনি জিম্বাবুয়ের সাবেক পেসার হিট স্টিকের স্থলাভিষিক্ত হবেন। হিট স্টিক মে পর্যন্ত দুই বছরের জন্য বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন।

২০০১ সালে অবসরে যাওয়ার পর এই প্রথম সাবেক এই ক্যারিবীয় অধিনায়ক আন্তর্জাতিক অঙ্গণে কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

ওয়ালশের দায়িত্ব গ্রহণের বিষয়টি বিসিবি থেকে এখনও জানানো হয়নি। তবে বুধবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী সপ্তাহে বাংলাদেশে এসে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন ওয়ালশ।

এ বিষয়ে ওয়ালশ বলেন, ‘আমি কয়েক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেট দেখছি। তারা সত্যিই খুব প্রতিভাবান। কোচ চন্ডিকা হাথুরুসিংহে খুব দারুণ কাজ করেছেন। বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’

অবসরের পর মূলত বিভিন্ন প্রশাসনিক পদেই দেখা গেছে কোর্টনি ওয়ালশকে। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জ্যামাইকা তালাওয়াসের মেন্টর, ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবে কাজ করেছেন সর্বকালের অন্যতম সেরা এই পেসার।

ওয়ালশের আগে বাংলাদেশ কোচ হিসেবে পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের আরেক কিংবদন্তি গর্ডন গ্রিনিজকে। তার তত্ত্বাবধানেই বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পেয়েছিল প্রথম সাফল্য। ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জিতে অংশ নিয়েছিল ১৯৯৯ সালের বিশ্বকাপে।

১৯৮৪ থেকে ২০০১ সাল পর্যন্ত ১৩২টি টেস্ট খেলে ওয়ালশ নিয়েছিলেন ৫১৯ উইকেট। সে সময় এটিই ছিল টেস্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে